* যখন কোনো বাক্যে The এর পরের শব্দটির প্রথম অক্ষর vowel হয় সেসময় The এর উচ্চারণ হবে 'দি'
*আর যদি The এর পরের শব্দটির প্রথম অক্ষর consonant হয় তখন The এর উচ্চারণ 'দ্যা' হবে!!!!
The শব্দটি পরিস্হিতিভেদে দ্যা কিংবা দি উচ্চারিত হয়। এটা নির্ভর করে শব্দটির ঠিক পরে কোন ধরনের ধ্বনি উচ্চারিত হচ্ছে তার উপর। যদি the-এর পরবর্তী ধ্বনিটি ব্যঞ্জন হয়, তবে এর উচ্চারণ হবে দ্যা যেমন -- the ball দ্য বল (দ়্যা বল্), the school দ্যা স্কুল (দ়্যা স্কূল্), the one দ্যা ওয়ান (দ়্যা ৱান্), ইত্যাদি। যদি the-এর পরবর্তী ধ্বনিটি স্বরধ্বনি হয়, তবে এর উচ্চারণ হবে দি, যেমন -- the apple দি অ্যাপ্ল (দ়ী অ্যাপ্ল্), the hour দি আওয়ার (দ়ী অ্যাওয়ার্), the opening দি ওপেনিং (দ়ী ঔপেনিং), ইত্যাদি। তবে কথা বলার সময় জোর দিয়ে বলতে চাইলে ব্যঞ্জনের আগেও "দি" (দ়ী) বলা যায়। যেমন - This is the place to live. "দিস ইজ দি প্লেস টু লিভ" (দ়িস্ ইজ়্ দ়ী প্লেইস্ ঠু লিভ়্)। এই বিশেষ ক্ষেত্রটি অবশ্য লিখিত বিশ্বকোষীয় ভুক্তিতে ইংরেজি নাম প্রতিবর্ণীকরণের ক্ষেত্রে সাধারণভাবে প্রযোজ্য নয়।
মুহাম্মদ ইমরান



0 Comments