Header Ads Widget

কে এই আল খেলাইফি? | Nasser Al-Khelaifi

ফটোসেশনে পিএসজির প্রেসিডেন্ট খেলাইফির সঙ্গে ৩০ নম্বর জার্সি হাতে মেসি এএফপি

 

Nasser Al-Khelaifi
President of Paris Saint-Germain

নাসের আল খেলাইফি, ফুটবল দুনিয়ার অন্যতম সেরা সংগঠকই শুধু নন। ফুটবল বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যাক্তি তিনি।

ক্রীড়াজগতে তার প্রথম পরিচয় টেনিস খেলোয়াড় হিসেবে। পেশাদার টেনিস ছেড়ে এক যুগ আগে থেকে আছেন কাতার টেনিস ফেডারেশনের প্রেসিডেন্টের দায়িত্বে, হয়েছেন এশিয়ান টেনিস ফেডারেশনের সহসভাপতিও। তবে বিশ্বফুটবল নাসের আল খেলাইফিকে চেনে পিএসজির প্রেসিডেন্ট ও সিইও হিসেবে। গত চার বছরের মধ্যে নেইমারের ২২২ মিলিয়ন ইউরোর ট্রান্সফার, কিলিয়ান এমবাপ্পের ১৮০ মিলিয়ন ইউরোর চুক্তি ঘিরে আলোচনায় আসেন তিনি। যার সর্বশেষ সংযোজন লিওনেল মেসিকে পিএসজিতে নিয়ে আসা।বৃহস্পতিবার রাতে বার্সেলোনার পক্ষ থেকে 'মেসির সঙ্গে চুক্তি নবায়ন হচ্ছে না' ঘোষণার ঘণ্টা দেড়েকের মধ্যেই পিএসজির পক্ষ থেকে প্রস্তাব পাঠিয়ে দেন খেলাইফি। যে প্রস্তাবে সায় দিয়ে পাঁচ দিনের মাথায় চুক্তিতে স্বাক্ষরও করেছেন আর্জেন্টাইন সুপারস্টার। একের পর এক ফুটবল বিশ্ব নাড়িয়ে দেওয়া সাইনিং করানো এই খেলাইফির এমন সাংগঠনিক শক্তির নেপথ্যে আছে কাতার সরকার। মধ্যপ্রাচ্যের দেশটির আমির শেখ তামিমের ঘনিষ্ঠ ব্যক্তিদের একজন খেলাইফি। স্থানীয় ও আন্তর্জাতিক ক্রীড়ায় কাতারের অবস্থান তৈরি করার অংশ হিসেবে ২০১১ সালে প্রতিষ্ঠিত হয় কাতার স্পোর্টস ইনভেস্টমেন্ট (কিউএসআই)।এই প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের দায়িত্বে আছেন খেলাইফি। কিউএসআই প্রতিষ্ঠার বছরেই কিনে নেন ফরাসি ক্লাব পিএসজিকে। তখন থেকে পিএসজির চেয়ারম্যান ও প্রধান নির্বাহীর দায়িত্বও পালন করছেন। এই ক্লাবটির মাধ্যমে ইউরোপীয় ফুটবলে বিশেষ ছাপ রাখতে মরিয়া খেলাইফি।

এর পর এমবাপে, কাভানি, ডি মারিয়া, ক্রুইজ, রামোস, নাভাসদের মতো তারকা ফুটবলারদের পিএসজিতে একত্রিত করে এক নক্ষত্রের ক্লাবে পরিণত করেছেন খেলাইফি।

কিন্তু রেকর্ড অর্থ খরচ আর সবাইকে স্তব্ধ করে বার্সা থেকে প্রায় সাড়ে ছয়শ কোটি টাকার বিনিময়ে পিএসজিতে এনেছেন ফুটবল ধ্রুবতারা লিওনেল মেসিকে।

 

ফুটবল রাজ্যের সম্রাট তিনি। কিন্তু কে এই খেলাইফি?

নাম:

তার পুরো নাম নাসের বিন ঘানিম আল খেলাইফি।

জন্ম:

১৯৭৩ সাল, কাতরে।

শিক্ষাগত যোগ্যতা:

স্নাতক (অর্থনীতি)

কর্মক্ষেত্র:

খুবই সমৃদ্ধ ব্যবসায়িক ক্যারিয়ার নাসের আল খেলাইফির।

কাতার স্পোর্টস ইনভেস্টমেন্টস (চেয়ারম্যান)

বিখ্যাত মিডিয়া বেইন মিডিয়া গ্রুপ এর চেয়ারম্যান

প্যারিস সেইন্ট জার্মে- পিএসজি (সভাপতি) এছাড়া

কাতার টেনিস ফেডারেশন (সভাপতি) এবং

এশিয়ান টেনিস ফেডারেশন (সভাপতি)

২০২২ ফিফা বিশ্বিকাপ আয়োজক কমিটির সদস্য

ইউরোপিয়ান ক্লাব অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান

এছাড়াও ব্যবসায়িক খেলাইফি স্পোর্টস বিজসেন ম্যান ছাড়াও খেলায় বিশেষ অবদানের জন্য অনেক পুরস্কার জিতেছেন।

ফুটবল ক্যাম্পাসে প্রচুর অর্থ সম্পদের মালিক খেলাইফি ফুটবলে যা করতে চেয়েছেন তাই করেছেন। অঢেল প্রাচুর্য্য তার। ঠিক তেমনি ফুটবলের সাংগঠনিক মস্তিষ্কও দারুণ।

তাই তো ২০১১ সালে প্যারিস সেইন্ট জার্মে- পিএসজি এর দায়িত্ব নেওয়ার পরই ঘোষণা করেন যে, বিশ্ব সেরা ৩ ক্লাবের মধ্যে অন্যতম এক ক্লাবে পরিণত করবেন পিএসজিকে।

যেমন ভাবনা তেমন কাজ। একথার বাস্তবায়ন করে দেখান বিশ্বসেরা ফুটবলারদের দলে ভিড়িয়ে। ডেভিড বেকহাম, ইব্রাহিমোভিচদের মতো ফুটবলারদের দলে নিয়ে চমকে দেন বিশ্ববাসীকে।

সবচেয়ে বড় যে চমকটি দেন তা হলো ২০১৭ সালে বার্সেলোনা থেকে নেইমারকে পিএসজির ডেরায় ভিড়িয়ে।

Post a Comment

0 Comments