Header Ads Widget

লেঙ্গুরবিল ইয়াং স্টার সোসাইটি 'র আত্মপ্রকাশ

তরুণ প্রজন্ম সুসজ্জিত ভাবে গড়ে তোলার লক্ষে ৩নং টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লেঙ্গুরবিল ০১/০৬/২০২৪ ইং সদ্য আত্মপ্রকাশ করেছে সম্পূর্ণ স্বাধীন, সেচ্ছাসেবী ও অসাম্প্রদায়িক মনোভাব সম্পন্ন সামাজিক সংগঠন।  "লেঙ্গুরবিল ইয়াং স্টার সোসাইটি"



প্রতিষ্ঠা লগ্নে "লেঙ্গুরবিল ইয়াং স্টার সোসাইটি" এর সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন নুরুল আবছার আবির এবং সাধারণ সম্পাদক এর দায়িত্ব গ্রহণ করেন স্নাতক সম্মান অর্থনীতি বিভাগে অধ্যায়নরত মুহাম্মদ ইমরান। এছাড়া সহ-সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ফয়েজ উল্লাহ,  সহ- সাধারণ সম্পাদক জামাল হোসাইন, সাংগঠনিক সম্পাদক সুহাইনুল ইসলাম এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে নবী হোসাইন দায়িত্ব গ্রহণ করেন।

প্রাথমিক পর্যায়ে সংগঠনের লক্ষ ও উদ্দেশ্য নির্ধারণ হয়,

লক্ষও উদ্দেশ্য সমূহ

• “লেঙ্গুরবিল ইয়াং স্টার সোসাইটি” তরুণ সমাজকে সংগঠিত করবে।
• শিক্ষার উন্নয়ন ও প্রসারে কাজ করবে।
• স্বাস্থ্য সচেতনতায় কাজ করবে।
• যেকোনো অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে বলিষ্ঠ ভুমিকা রাখবে।
• সমাজে দরিদ্রসীমার নিচে বসবাসকারী মানুষের পাশে থাকবে।
• পরিবেশের ভারসাম্য রক্ষার্থে যেকোনে পদক্ষেপ গ্রহণ করবে।
• গুনীজনদের সংবর্ধিত করবে। 

এছাড়াও 
স্থানীয় প্রতিনিধি গণ উক্ত সংগঠন কে সাধুবাদ জানানোর পাশাপাশি উৎসাহ উদ্দীপনা দেখিয়েছে।

"লেঙ্গুরবিল ইয়াং স্টার সোসাইটি" দোয়া ও ভালোবাসার প্রত্যাশী।




Post a Comment

0 Comments