যুক্তরাষ্ট্রের
জনপ্রিয় গবেষণা সংস্থা পিউ’র তথ্য মতে, ‘বর্তমানে বিশ্বের মোট জনসংখ্যা
৭৩০ কোটি। এরমধ্যে দ্বিতীয় সর্বোচ্চ হচ্ছে মুসলিম জনসংখ্যা। জনসংখ্যার দিক
থেকে বাংলাদেশের অবস্থান চতুর্থ।
বিশ্বের ১২০টিরও বেশি দেশে উল্লেখযোগ্য সংখ্যক মুসলমান থাকা সত্ত্বেও এসব দেশের রাষ্ট্র ধর্ম ইসলাম নয়। আবার ২৯টি দেশে মুসলমানরা সংখ্যায় কম হলেও তারা অত্যন্ত প্রভাবশালী। আর ২৮ টি দেশের রাষ্ট্রধর্ম ইসলাম। এসব রাষ্ট্রের মধ্যে বাংলাদেশ, ইরান, ইরাক, মিশর, কুয়েত, মরক্কো, পাকিস্তান ও সৌদি আরব অন্যতম।
মুসলিম শক্তিধর ও সংখ্যাধিক্য দেশগুলোকে একত্রে মুসলিম বিশ্ব বলা হয়। এসব দেশের মধ্যে কিছু দেশের রাষ্ট্রধর্ম ইসলাম। বাংলাদেশসহ বিশ্বের যেসব দেশের রাষ্ট্র ধর্ম ইসলাম, সে দেশগুলো হলো->> বাংলাদেশ।>> সৌদি আরব।>> কুয়েত।>> ওমান।>> সংযুক্ত আরব আমিরাত।>> বাহরাইন।>> ইয়েমেন।>> কাতার।>> জর্ডান।>> মালদ্বীপ।>> মালয়েশিয়া।>> ব্রুনাই।>> আফগানিস্তান।>> ফিলিস্তিন।>> ইরাক।>> ইরান।>> পাকিস্তান।>> মিসর।>> মরক্কো।>> সোমালিয়া।>> লিবিয়া।>> কোমোরোস।>> আলজেরিয়া।>> তিউনিসিয়া।>> জিবুতি ও>> মৌরিতানিয়া।
২০২১ সাল নাগাদ সারা পৃথিবীতে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের সংখ্যা ৪৭ টি। তবে, ওআইসি সদস্যভুক্ত মুসলিম দেশগুলোর সংখ্যা ৫৭ টি। অর্থাৎ, ওয়াইসির সদস্যভুক্ত বাকী ১০ টি দেশে মুসলিম সংখ্যাগরিষ্ঠতা না থাকলেও সেসব দেশে মুসলিমরা ২য় বৃহত্তম জনগোষ্ঠী। সোজা কথা, সারা পৃথিবীতে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের সংখ্যা ৪৭ টি এবং বৃহৎ একটি অংশ মুসলিম এই হিসাব মিলিয়ে মুসলিম প্রধান দেশের সংখ্যা ৫৭ টি।
পৃথিবীর মোট মুসলিম জনসংখ্যা কত?
২০২১ সাল নাগাদ পৃথিবীতে মুসলিম জনসংখ্যা প্রায় ২০০ কোটি যা ইসলামকে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ধর্ম হিসেবে স্থান করে দিয়েছে। এই বিশাল জনগোষ্ঠী সারা পৃথিবীর মোট জনসংখ্যার ২৪% গঠন করেছে।
আরও জেনে আশ্চর্য হবেন যে, “ইসলাম” পৃথিবীর সবচেয়ে দ্রুত বর্ধনশীল ধর্ম। প্রতি বছর ইসলামে বিশ্বাসী মানুষজনের বৃদ্ধির এ হার ১.৮৪ শতাংশ।
যুক্তরাষ্ট্রের জরিপ ও গবেষনা সংস্থা পিউ’র আলোকপাত অনুযায়ী ২০৩০ সালে মুসলিমের সংখ্যা ২০০ কোটি ২০ লাখ, ২০৫০ সালে ২০০ কোটি ৭৬ লাখ, এবং ২০৭০ নাগাঁদ এসংখ্যা হবে ৩০০ কোটি। সেই হিসাবে ২০৭০ সাল নাগাদ ইসলাম হবে পৃথিবীর সবচেয়ে বড় ধর্ম।
0 Comments